Latest Post

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের দখলকৃত সরকারী জায়গায় (রাস্তা) ছেড়ে দেওয়ার জন্য মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকে ২২ মার্চ ২০২১ তারিখে নোটিশ দেয়


স্থানীয় প্রশাসন। দখলকৃত জায়গায় এলাকাবাসীর উদ্যোগে রাস্তা মেরামতের কাজ অব্যাহত রাখায় আজ সোমবার সকালে গ্রামবাসীর উপর মেঘনা গ্রুপের আনসার বাহিনী আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৫ এপ্রিল)

সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে। মেঘনা গ্রুপের আনসারদের আক্রমণে ৩জন গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ১জন শিশু ও আহত হয়েছে।

এলাকাবাসীর পক্ষে এনায়েত উল্লাহ মোল্লা জানান, দীর্ঘদিন যাবত এই এলাকার মানুষের মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানে যাতায়াতের রাস্তা দখল করে আছে মেঘনা গ্রুপ। আমরা বিভিন্ন সরকারি দপ্তরে বিষয়টি জানানোর পর সরকার মেঘনা গ্রুপকে ২২ মার্চ ২০২১ এলাকাবাসীর চলাচলের সরকারী জায়গা ছেড়ে দিতে নোটিশ দেয়। সেই মোতাবেক এলাকাবাসী গত এক সপ্তাহ যাবত সেই জায়গায় রাস্তা মেরামতের কাজ করছে। কিন্তু আজ হঠাৎ করেই তাদের আনসাররা আমাদের উপর আক্রমণ করে বসে। আমাদের নিরীহ গ্রামবাসীর উপর গুলি ছুড়ে। এতে আমাদের ৩ জন লোক আহত হয়।

সোনারগাঁ থানা (তদন্ত )ওসি খন্দকার তবিদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ এবিষয়ে 

উল্লেখ্য যে, সোনারগাঁয়ের উপজেলার চর লাউয়াদী মৌজার আরএস ১নং খাস খতিয়ানের আরএস ১২৬০ নং দাগে খাল শ্রেনীর ০.৯৭০০ একর ভূমি এবং চররমজান সোনাউল্লাহ মৌজার আরএস ১নং খাসখতিয়ানের আর এস ২১৭নং দাগের হালট ০.৭৭০০ একর ভূমিতে অবৈধভাবে বালু ভরাট করে পাকা দেয়াল নির্মাণ করেছে মেঘনা গ্রুপ। এতে বর্ণিত স্থানে অবস্থিত করবস্থান, মসজিদ, ঈদগাঁহ ও ঝাউচর মাদ্রাসায় বিভিন্ন গ্রামের লোকজনের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে।

বর্ণিত জায়গা দিয়ে গ্রামের লোকজনের কবরস্থান, মসজিদ, ঈদগাঁহ ও ঝাউচর মাদ্রাসায় যাতায়াতের জন্য উম্মক্ত রাখতে মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকে নোটিশ দিয়েছেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না।

২০১৯ সালে মধ্যবর্তি সময়ে মেঘনা গ্রুপ রাস্তায় দেয়াল তৈরী ও টিন সেড স্থাপন ও নেটের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়।

গত ১৫ মার্চ সোনারগাঁ উপজেলা চত্বরে সোনারগাঁওয়ের ১০ গ্রামের জনগন মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসীর পক্ষে এনায়েত উল্লাহ মোল্লা একটি স্মারকপিপি দেন।

 সাম্প্রতিক সময়ে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের দ্বিতীয় আমির মাওলানা  মামুনুল হককে নিয়ে সোনারগাঁয়ের এক রিসাের্টে নাটকীয় পরিস্থিতি তৈরি হওয়ার একদিন পর সোনারগাঁ থানার ওসি।

রফিকুল ইসলামকে বদলী করা হয়েছে।

সােনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান সােমবার (৫ এপ্রিল) রাত ১ টায় তথ্য নিশ্চিত করেন। তবে, এটাকে জনস্বার্থে বদলী বলছেন তিনি।


গত বছরের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে পুলিশ সুপারের নির্দেশে সােনারগাঁ থানার অফিসার ইনচার্জের দায়িত্ব নিয়েছেন রফিকুল ইসলাম।

দায়িত্ব নেওয়ার পর পরই, তিনি সোনারগাঁ থানা কে একটি আধুনিক ও মডেল থানা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়নমূলক কাজের ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন। 



কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের দ্বিতীয় আমির  মামুনুল হককে নিয়ে এক রিসাের্টে ৩ এপ্রিল নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় ৪ এপ্রিল যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযােগ দেয়। ঢাকা মহানগর ১০ নম্বর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ। থানায় লিখিত অভিযােগ দিয়ে হেফাজতের নেতারা থানার ভেতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তারা ৭১ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদের মুঠোফোন কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন। সময় তারা গণমাধ্যমকর্মীদের নামে বিষােদগার করতে করতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান। এ ঘটনার পর ৪ এপ্রিল রাতে ওসিকে বদলী করা হলাে । সােনারগাঁ থানার পরিদর্শক ( তদন্ত ) তবিদুর রহমান বলেন,  থানার ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলী করা হয়েছে ।

সোনারগাঁও টিভি,

ইকরামুল ইসলাম বেনাপোল  প্রতিনিধি 

যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনী উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ টি ঘোড়া দিয়েছেন।


রোববার(৪এপ্রিল )দুপুর ১টার সময় বাংলাদেশ ভারতের নো-ম্যান্সল্যান্ডে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।


এদিকে উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষ্যে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্ণেল আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে ছিলেন কলকাতার আর ভিসি ইউনিটের লে: কর্ণেল আরকে সাজেত।


যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল জানান, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসাবে ১৫ ঘোড়া দিয়েছে। বেনাপোল চেকপোস্ট থেকে এসব ঘোড়া গুলো ঢাকার সাভার সেনানিবাসে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর হাতে তুলে দেন।


উল্লেখযোগ্য এর আগে গত বছরের ১০ নভেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষন প্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের উর্দ্ধগতির কারণে এক সপ্তাহের লকডাউন দিতে যাচ্ছে সরকার।



জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে    বলেছেন, এক সপ্তাহের এই 'লকডাউন' সোম অথবা মঙ্গলবার শুরু হতে পারে।


এখই চূড়ান্ত দিন তারিখের কথা উল্লেখ করেননি মি. হোসেন, তিনি বলছেন জনগনকে প্রস্তুতি নেবার সুযোগ দেয়া হবে।


তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে স্থানীয় গনমাধ্যমগুলো বলছে, সোমবার শুরু হবে 'লকডাউন'।


কীভাবে এই লকডাউন কার্যকর হবে তার বিস্তারিত এখনো জানা যায়নি।


তবে ফরহাদ হোসেন জানাচ্ছেন, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ছাড়া গার্মেন্ট ও অন্যান্য শিল্প-কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত থাকবে।


সরকার বলছে করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউ সামলানোর জন্য এটা করা হয়েছে।


গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যে সংখ্যায় রোগীর সংখ্যা বাড়ছে তাতে করে প্রতিদিনই শণাক্তের আগের সর্বোচ্চ সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে জানানো হয় ২৪ ঘণ্টায় ২৯,৩৩৯ টি নমুনা পরীক্ষায় ৬,৮৩০ জনের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।


পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.২৮ শতাংশ।


এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে।

সোনারগাঁও টিভি 24,


ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি 

যশোরের শার্শা উপজেলায় দুটি গোয়াল ঘরে আগুন লেগে কৃষক মকবুলের ব্যাপক ক্ষয়  ক্ষতি হয়েছে।এসময় গরু ও ছাগল বাঁচাতে গিয়ে গিয়ে তিনি মারাত্নক আহত হয়েছেন।  



শুক্রুবার গভীর রাতে উপজেলার বাগআঁচড়া  ইউনিয়নের বসতপুর কলোনি গ্রামে কৃষক মকবুলে বাড়িতে এ ঘটনা ঘটে।মকবুল ঐ গ্রামের ফজলুল হকের ছেলে।  


স্থানীয়রা জানায়, রাতে কৃষক মকবুল প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশা মারার কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত গভীর হলে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে গোয়ালে পড়ে থাকা খড়ে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোয়াল ঘরটি জ্বালিয়ে বসতবাড়ির ঘর জ্বালাতে শুরু করলে লোকজন টের পায়।


এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংবাদ পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোয়াল ঘরে থাকা কৃষক মকবুলের  ৯ টি ছাগল ও হাঁস মুরগী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এতে ওই কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।


এ সময় গরু ছাগল বাঁচাতে গিয়ে আহত কৃষক মকবুল শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মকবুলের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। এজন্য সেখানকার কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরন করেছে।


বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। তবে গোয়াল ঘরে মশার কয়েল থেকে এ আগুন লাগতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

 সোনারগাঁও টিভি 24,


ইকরামুল ইসলাম যশোর  প্রতিনিধিঃমুজিববর্ষের আহবান,যুব কর্মসংস্থান এই শ্লোগানকে সামনে রেখে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের জন্য ১৫ দিনের মোবাইল সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়।


বৃহস্প্রতিবার সকাল ১১টায় শার্শা উপজেলা কলেজ শেখ রাসেল ডিজিটাল ল্যাবে উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে  উপজেলা পরিচালন ও উন্নয়ণ প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় ২০ জন শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে এ প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।

শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী,আহসান কবির-সহকারী প্রোগ্রামার-আইসিটি অধিদপ্তর শার্শা,সুরেশ চন্দ্র মন্ডল ইউডিএফ শার্শা ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক।সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষক হিসেবে আছেন,মোস্তাফিজুর রহমান বাবু ও জাকির হোসেন মিঠু।প্রশিক্ষনটি ০১-০৪-২০২১ তারিখ হতে শুরু হয়ে চলবে ১৯-০৪-২০২১ তারিখ পযর্ন্ত।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget