Latest Post

সোনারগাঁও টিভি,

কোভিড ১৯ করোনার ভয়ঙ্কর থাবা থেকে বাঁচতে এবং জনসচেতনা বৃদ্ধির লক্ষে শার্শার বাগআঁচড়া মতবিনিময় ও মাস্ক বিতরন করা হয়েছে।  


সোমবার দুপুরে শার্শা থানার পুলিশের উদ্যোগে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ মত বিনিময় সভা অনুুষ্ঠিত হয়।

এসময় মহামারী করোনা বিষয়ে জনসচেতনামুলক বক্তব্যে রাখেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান।


এসময় তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম,এস,আই,মোস্তাফিজুর রহমান,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভূইয়া বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল উপস্হিত ছিলেন।


মতবিনিময় শেষে শার্শার বাগআঁচড়া বাজারের বিভিন্ন পয়েন্টে জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয়।

সোনারগাঁও টিভি,

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের ৩ প্রয়াত সদস্যের নামে শীতলক্ষ্যা সেতুসহ ২টি আঞ্চলিক মহাসড়কের নামকরণ করার সিদ্ধান্ত নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


উল্লেখ্য গত ২৫ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এই ঘোষণা দেয়া হয়েছে।



প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন মদনপুর-মদনগঞ্জ-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে নির্মাণাধীন ৩য় শীতলক্ষ্যা সেতুটির নাম ‘ বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান সেতু’, ঢাকা সাইনবোর্ড- নারায়ণগঞ্জ মহাসড়ক এর সাইনবোর্ড (লিংক রোড)থেকে চাষাড়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি স্বাধীনতা পদক প্রাপ্ত(মরণোত্তর) ভাষা সৈনিক ‘ একেএম সামসুজ্জোহা সড়ক’ এবং নারায়ণগঞ্জের খানপুর থেকে হাজীগঞ্জ হয়ে সিদ্ধিরগঞ্জ ইপিজেড পর্যন্ত আঞ্চলিক মহা সড়কটি ভাষা সৈনিক ‘বেগম নাগিনা জোহা সড়ক’ নামকরণ করা হয়েছে।


সরকারের এই ঘোষণায় আনন্দের বন্যা বইছে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে। বিশেষ করে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 সোনারগাঁও টিভি,

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শায় প্রবাসীর গৃহবধুকে ধর্ষনের অভিযোগে ২জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং- ৩১, তাং ৩০/০৫/২০২১। আটককৃতরা হলো- শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের আব্দুর রশিদ এর ছেলে ইসরাফিল হোসেন (৩০) ও একই গ্রামের নাজমুুল হুদার ছেলে তুহিন (২৭)। 


 জানা যায়, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মালেশিয়া প্রবাসী জালাল উদ্দিন দীর্ঘদিন বিদেশ থাকায় তার স্ত্রীকে একই গ্রামের লম্পট ইসরাফিল হোসেন কুপ্রস্তাব দিয়ে আসছিলো। সে কুপ্রস্তাবে সাড়া না পেয়ে গতকাল রাত ৯টার সময় সঙ্গী তুহিনকে সাথে নিয়ে গৃহবধুকে বাড়ী থেকে তুলে পাশের বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।  শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষনের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিকালে অভিযান চালিয়ে অভিযুক্ত ২ আসামীকে আটক করেছে পুলিশ। ধর্ষিতাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আগামীকাল যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রিপোর্ট করার জন্য পাঠানো হবে।

সোনারগাঁও টিভি,

সোনারগাঁ উপজেলায় নোয়া গাড়ীতে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪ শত পিস ইয়াবা উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে  গ্রেফতার করা হয়েছে।



সোমবার বিকাল সাড়ে চারটার দিকে সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় ঢাকাগামী একটি সাদা রঙের নোয়া গাড়ীতে (ঢাকা মেট্রো-চ, ১১-৪১৮২) অভিযান চালিয়ে এই ইয়াবার চালান উদ্ধার ও গাড়ী জব্দ করে সোনারগাঁও থানার পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ শাহ জালাল(৪০) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বড় ভাটের চর গ্রামের মৃত মোঃ আলীর ছেলে।


সোনারগাঁও থানা পুলিশের এস আই আলমগীর জানান, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকার এস এস সিএনজি পাম্পের সামনে ঢাকাগামী একটি নোয়া গাড়ীতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মোঃ শাহ জালাল নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদক ব্যবসা কাজে ব্যবহৃত একটি নোয়া গাড়ী জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, উদ্ধারকৃত ইয়াবা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা আষাঢ়ীয়ারচর এলাকার মুরাদ নামের এক ব্যক্তির।

সোনারগাঁও টিভি,

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ'লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোশাররফ হোসেন শারীরিক অসুস্থ হয়ে ঢাকার বেসরকারী  হাসপাতাল 

কমফোর্ট  চিকিৎসাধীন অবস্থায় আছেন।



আজ সোমবার ২৪ মে সকালে কমফোর্ট হাসপাতালে উপজেলা চেয়ারম্যানকে দেখতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন। 

উপজেলা চেয়ারম্যান এর শারীরিক  সার্বিক খোজ খবর নেন ও তার পরিবারকে শান্তনা দেন,

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান  মাসুদুর রহমান মাসুম। তিনি সোনারগাঁ বাসি সহ সারা দেশের সকলের কাছে দোয়া চেয়েছেন, এবং এ সময় তার রোগমুক্তির কামনা করেন,



 সোনারগাঁও টিভি,


নিজস্ব প্রতিবেদক

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ১১নং ইউনিয়নের গোড়পাড়া বাজার সংলগ্ন গোড়পাড়া মা ও শিশু সরকারি হাসপাতালের পশ্চিম পার্শের বাউন্ডারি প্রাচীরের গা ঘেষে মালিকানা স্থাপনা নির্মান করছে সাদ্দাম হোসেন নামে এক প্রভাবশালী। 



বিষয়টি প্রতিবেদকের নজরে আসলে কয়েকজন গণমাধ্যমকর্মী এই অবৈধভাবে গড়া স্থাপনার ব্যাপারে সাদ্দাম হোসেনের সাথে সামনাসামনি কথা বলতে চাইলে সাদ্দাম হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন, আমার বাড়িতে অনুষ্ঠান চলছে। আর আপনারা আমার বাড়িতে এসেন না। এসময় তিনি আর সাংবাদিকদের সাথে পরে কথা বলার কোন আগ্রহ বা(পরে কথা বলবো) এমন কোন আশ্বাস প্রদান করেননি। 


সরজমিনে ও স্থানীয় সুত্রে জানা যায়, সাদ্দাম হোসেন ৪০ লক্ষ টাকা দিয়ে এই জমিটি ক্রয় করেন। কিন্তু ভবন নির্মান বা স্থাপনা নির্মানের ক্ষেত্রে যেখানে একটি দেয়াল থেকে পার্শবর্তী দেয়ালের দূরত্ব ৩ ফুট রাখার কথা সেখানে দূরত্বই নেই, রয়েছে সিমেন্ট দিয়ে জয়েন্ট। তাও আবার সরকারি হাসপাতালে বাউন্ডারি প্রাচীরের সাথে। 


এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা  কর্মকর্তা বলেন, এটা আমার হাতে না। আমাদের দুইটা পার্ট ক্লিনিক এবং নন ক্লিনিক, আমি নন ক্লিনিকের ভিতর। আর ক্লিনিকের ভিতর এগুলো ডাক্তার আবু বক্কর সিদ্দিক এগুলো দেখাশোনা করেন। আপনি আবু বক্কর সিদ্দিকের সাথে এবিষয়ে কথা বলেন।


ডা.আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা এর আগে একবার সেখানে সরজমিনে গিয়েছিলাম তখন সাদ্দাম হোসেনের কথাবার্তা ঠিকঠাক ছিলো না। তখন ওনার বাবা এসে এক সপ্তাহ সময় চেয়ে নেন এটা ভেঙে সরিয়ে নেওয়ার। 


ডা.আবু বক্কর সিদ্দিক আরও বলেন, আমি গতকাল (২৩মে) রোববার দুপুর নাগাদ সেখানে  নিজামপুর ১১নং ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও মেম্বার কে সাথে নিয়ে আবারও ওই স্থান পরিদর্শনে যাই। গিয়ে দেখি তখনও তারা ওই অবৈধভাবে গড়া স্থাপনা সরিয়ে নেননি। তখন তাঁদের জিগ্যাসাবাদ করলে সাদ্দাম হোসেন ভুল স্বীকার করেন। এবং তারা আবারও সময় নিয়েছেন। এর পরও যদি তারা ওই স্থাপনা না সরায় তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।


১১ নং নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন: সরকারি জমির উপরে ঘর করছে আমার জানার বাইরে এবং ওইখানে একটা বাড়ি হচ্ছে এইটা আমি দেখেছি যখন বাড়ি শুরু হচ্ছে তখন খবর নিলাম ওটা নাকি রেকর্ডের জায়গা কিন্তু পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের জায়গা ও স্বাস্থ্য অধিদপ্তরে থেকে আমার কাছে কোন ব্যক্তি যোগাযোগ করিনি।


 এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমি জানি না। আপনি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারের সাথে কথা বলতে পারেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা যদি আমাদের কাছে কোন অভিযোগ করে তাহলে আমরা তাদের পূর্নাঙ্গ সহোযোগিতা করবো বলে জানান তিনি।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget