সোনারগাঁয়ে রাতের আধারে দুর্বৃত্তদের আগুনে আ'লীগের পার্টি অফিস পুড়ে ছাই

সোনারগাঁও টিভি২৪.

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার  পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর এলাকায় স্থানীয় আ'লীগের অফিস পুড়ে ছাই হয়ে গেছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে মেঘনা নদীর পাড়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ'লীগের অফিস প্রতিহিংসার কারনে আগুনে  পুড়তে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা



জানা যায়, ৩নং ওয়ার্ডের আ'লীগ অফিসে দায়িত্ব থাকা নেতা কর্মীরা  সন্ধ্যায় বাড়িতে চলে গেলে  গভীর রাতে  দুর্বৃত্তরা এ আগুন লাগিয়ে দেয়।


পিরোজপুর ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের আহবায়ক কমিটির  যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, বিষয়টি দুঃখজনক। রাতের আধারে আ'লীগ অফিস  পুড়িয়ে দেয়া অত্যন্ত জঘন্যতম কাজ। আমরা এর নিন্দা জানাই। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।


সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া  হবে। কারো কোন লিখত অভিযোগ পাইনি।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget