Latest Post

সোনারগাঁও টিভি২৪.

পরিবেশ দূষন ও অন্যের জমি দখল করে ময়লা পানির ড্রেন নির্মান করায় চৈতী কম্পোজিটের মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধ উকিল নোটিশ দেয়া হয়েছে। 



৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন টিপুরদী এলাকার বাসিন্দা প্রবাসী শাকিল রানার  জমি দখল করায়, তার পক্ষে এডভোকেট ফিরোজ আহমেদ এ উকিল নোটিশ পাঠান। 


এতে বলা হয়, দেশের প্রচলিত আইন পরিপন্থী উপায়ে আপনার পরিচালিত চৈতি নীট কম্পােজিট লিঃ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা , কর্মচারী , শ্রমিক ও স্থানীয়  সন্ত্রাসী দিয়ে আমার সম্মানিত মােয়াক্কেল শাকিল রানার (সৌদি আরবে কর্মরত-বর্তমানে বাংলাদেশ) নিম্ন তফসিল বর্নিত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিয়া জোর পূর্বক ভাবে ড্রেন লাইন স্থাপন করা ও কারখানার ডায়িং এর বিষাক্ত রাসায়নিক দূষিত পানি ফেলা হচ্ছে। যাহা স্থানীয় ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করতে গিয়ে পরিবারের সদস্যদেরকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে- এ ধরনের হুমকি ছাড়া কিছুই পায়নি। 


তাই আমার সম্মানিত মােয়াক্কেলের সম্পত্তিতে আপনার চৈতী কম্পোজিটের বিষাক্ত রাসায়নিক মিশ্রিত কালো পানি ও বর্জ্য না ফেলার জন্য এবং আগামী ০৭ ( সাত ) দিনের মধ্যে আমার সম্মানিত মােয়াক্কেল হাজী শাকিল রানার সম্পত্তিতে থাকা আপনার প্রতিষ্ঠানের নির্মান সামগ্রী বা মালামাল এবং অবেধৈ ড্রেন লাইন আপনি নিজ খরচে অনত্র সরিয়ে নেওয়ার জন্য বলা হইল।


অন্যথায় আপনার বিরুদ্ধে, আপনার প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা উক্ত আইন পরিপন্থি কাজে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ একতিয়ার সম্পন্ন আদালতে দেওয়ানী, ফৌজদারী মাললা এবং মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে। 


তফসিল : নারায়ণগঞ্জ জেলা ও সােনারগাঁ থানাধীন: শ্রী নিবাসদী মৌজায়-  খতিয়ান নং এস.এ- ৪৩ , আর.এস -৩৬ ও সি.এস ও এস.এ- ১৪৪ , আর.এস -২০৮ নং দাগে নাল জমি ৩১ শতাংশ হইতে ১৫ শতাংশ।


 টিপরদী মৌজায়- খতিয়ান নং এস.এ- ৭৮ , আর.এস -১৫৫ দাগ নং - সি.এস ও এস.এ- ২৮ , আর.এস -৭৩ নং দাগে নাল জমি ২৭.২৫ শতাংশ হইতে ৯ শতাংশ ।


পদ্মালবদী মৌজায়- খতিয়ান নং সাবেক ১০ দাগ নং- সাবেক ৮ দাগে নাল জমি ৩৪ হইতে ৮ শতাংশ একুনে মােট তিনটি দাগে ( ১৫ + ৯ + ৮ ) = ৩২ শতাংশ।


ভুক্তভোগী শাকিল রানা বলেন, আমি বিদেশে অবস্থানকালীন সময় আমার অনুপস্থিতিতে চৈতী কম্পোজিট কয়েকটি দাগে আমার মোট ৫৬ শতাংশ যায়গা অবৈধ উপায়ে ভোগ-দখল করছে ও আমার বাড়ির সামনে এবং আসেপাশে মারাত্মক পরিবেশ দূষণ করে ফেলেছে। ফলে আশেপাশের পরিবেশ এতোটাই ধূষিত যে তার দুর্গন্ধে ও মশা-মাছির উপদ্রপে এখানে আমারা থাকতে পরছি না। আমি এখন ঘর ছেড়ে ভারা ভাষায় থাকছি। 


চৈতী কম্পোজিটের ফেলা বিষাক্ত রাসায়নিক মিশ্রিত কালো পানি ও বর্জ্যে

মারীখালী নদী ও ব্রহ্মপুত্র নদীতে গিয়ে মিশছে। এই দুই নদীসহ আশেপাশের এলাকার পানিও দূষিত করছে। ফলে ফসলি জমি নষ্ট হচ্ছে। স্বাভাকি মাছসহ খামারের চাষের মাছও মরে ভেসে ওঠে বিভিন্ন সময়।


এর প্রতিবাদে কয়েক বছর দরে  মানববন্ধন করেছে এলাকাবাসী। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির কর্মসূচী হচ্ছে, আমিসহ অন্য আরো ভুক্তভোগীরা সরকারের বিভিন্ন দপ্তরে বহুবারই লিখিত অভিযোগ ও সারক লিপি দিয়েছি কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই আজ আমি জানতে চাই স্বাধীনতা তুমি কার? আমার বাড়ি আমার ঘর, ছেড়ে আমি কেন যাযাবর? 


চৈতী কম্পোজিটের ডিজিএম বদরুল ইসলাম বলেন, শাকিল রানার কিছু যায়গা চৈতীর দখলে পরেছে ঠিক আছে কিন্তু এটা তাদের পারিবারিক বিষয়। শাকিল রানার চাচা যে যায়গা দেখিয়ে দিছেন আমরা সেখানেই লাইন বসিয়েছি। বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অসহায় দুস্ত মানুষের মাঝে সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় 



গতকাল রাতে সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ  হোসাইন  বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে অসহায় ও সাধারণ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ ও লিফলেট বিতরন করে সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন ।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন শত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ পৌরসভার সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সেই ধারা অব্যাহত রাখতে আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে কাজ করে যাবো ইনশাল্লাহ। সোনারগাঁ পৌরসভার একজন মানুষ ও কষ্টে থাকবে না, সে  দিকে খেয়াল এবং 



আমরা সবসময়ই নজর রাখবো।

সোনারগাঁও টিভি২৪.

মোটরসাইকেল না পেয়ে অভিমানে রায়হান (১৮) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। 



নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার  পিরোজপুর ইউনিয়নের নাগেরগাঁও নিবাসী ইসমাইল ফকিরের দ্বিতীয় ছেলে রায়হান। বুধবার দিবাগত-রাতে তার নিজ ঘরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তার স্বজনরা। 


রায়হানের বাবা একজন সামান্য রাজ মিস্ত্রির সহকারী। এছাড়াও বড় ভাই রুবেল গ্রামের একজন সামান্য টং দোকানী। বৃহস্পতিবার সকাল আট টায় নিহতের জানাজা শেষে নাগেরগাঁও সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সোনারগাঁও টিভি ২৪.


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে গরীর,দুস্থ অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে জামপুর ইউনিয়নের শেখেরহাট ও মালিপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও আসন্ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশরাফুল ভূইয়া মাকসুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী ও পৌর নাগরিক কমিটি মনোনীত মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত 



বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি আলহাজ্ব শ্যামল শিকদার,রুহুল আমিন,সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলী জাহান মেম্বার, বকুল মিয়া মেম্বার,নিলুফা আক্তার ময়না মেম্বার, জরিনা মেম্বার, সনমান্দী ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি হাজী আবুল হোসেন,বৈদ্যার বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার,সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃআবুল হাসেম,জাতীয় পার্টির নেতা জিসান চৌধুরী,নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রায়হান জয়, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান বাবু,অকিল উদ্দিন মেম্বার, বিভিন্ন ওয়ার্ড জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও এলাকার শত শত  গন্যমান্য ব্যক্তিবর্গ  প্রমূখ।


আরও উপস্থিত ছিলেন বৈদ্যারবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার বাছেদ,কলতাপাড়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আঃ আউয়াল, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য ফজলুল হক মাষ্টার,কলতাপাড়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক,  এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় এমপি খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত  সকলের উদ্দেশ্যে বলেন,আপনারা যার যার অবস্থান থেকে গরীব অসহায় মানুষের পাশে দাড়ান।মানুষের সেবা করলে মহান আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হোন।

সোনারগাঁও টিভি২৪.

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার  পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর এলাকায় স্থানীয় আ'লীগের অফিস পুড়ে ছাই হয়ে গেছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে মেঘনা নদীর পাড়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ'লীগের অফিস প্রতিহিংসার কারনে আগুনে  পুড়তে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা



জানা যায়, ৩নং ওয়ার্ডের আ'লীগ অফিসে দায়িত্ব থাকা নেতা কর্মীরা  সন্ধ্যায় বাড়িতে চলে গেলে  গভীর রাতে  দুর্বৃত্তরা এ আগুন লাগিয়ে দেয়।


পিরোজপুর ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের আহবায়ক কমিটির  যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, বিষয়টি দুঃখজনক। রাতের আধারে আ'লীগ অফিস  পুড়িয়ে দেয়া অত্যন্ত জঘন্যতম কাজ। আমরা এর নিন্দা জানাই। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।


সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া  হবে। কারো কোন লিখত অভিযোগ পাইনি।

নজরুল ইসলাম, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের উলুকান্দা গ্রামের উলুকান্দা জামে মসজিদের উন্নয়ন কল্পে যুবকদের উদ্যোগে ২দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে।  ১ম দিন ৩রা র্ফেরুয়ারী রোজ বুধবার প্রধান বক্তা হিসাবে ওয়াজ করিবেন আলহাজ্ব আল্লামা মুফতী তাওহীদুল ইসলাম আজিজী,



 বিশেষ বক্তা হিসাবে হযরত মাওলানা জিয়াউল হক আমজাদী, হযরত হা: মাও: মুফতী হাবিবুল্লাহ জিহাদী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মো: আরিফ মাসুদ (বাবু) চেয়ারম্যান মোগরাপাড়া ইউ.পি, সভাপত্বিত করিবেন আলহাজ্ব মো: আব্দুস সামাদ মেম্বার।

২য় দিন ৪ঠা ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার ওয়াজ করিবেন  প্রধান বক্তা হিসাবে হযরত মাওলানা নূরে আলম আশ্রাফী, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করিবেন মাওলানা মাহাবুব আলম হোসাইনী , আলহাজ্ব হযরত মাওলানা মুফতী রহমতুল্লাহ আজাদী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন জনাব মোস্তাফিজুর রহমান ( মাসুম ) সদস্য জেলা পরিষদ নারায়ণগঞ্জ, সভাপতিত্ব করিবেন জনাব কাজী এনামুল হক (রবিন),। মহিলাদের জন্য ওয়াজ শুনার সু-ব্যবস্থা রয়েছে। মাহফিল পরিচালনায় জনাব রফিকুল ইসলাম মুন্সী। উক্ত ইসলামী মহা সম্মেলনে আপনার দলে দলে যোগদান করিয়া দো-জাহানের অশেষ নেকী হাসিল করুন ।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget