Latest Post

 সোনারগাঁও টিভি,

 নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁও পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষনা করা হয়। এ অর্থ বছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ০৪ লাখ ২২ হাজার টাকা। বাজেটে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৬ কোটি ৮৮ লাখ টাকা।


সোনারগাঁওঁ পৌরসভা কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট পেশ করেন সোনারগাঁও পৌরসভার মেয়র ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলহাজ্ব সাদেকুর রহমান ভূঁইয়া। এসময় মেয়রের পক্ষে বাজেট পাঠ করেন পৌরসভার সচিব মো. শামসুল আলম। ঘোষিত বাজেটে উন্নয়ন খাতেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র সাদেকুর রহমান। বাজেটে আয়ের বড় অংশের যোগান আসবে সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে। রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। তবে এ বছর পৌর কর বাড়ানো হয়নি।

 সোনারগাঁও টিভি,

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল সহ মোঃ  মনিরুল ইসলাম(২৫) কে নামে একজনকে আটক করেছে পুলিশ। 


শুক্রবার  (২৫জুন)দুপুর ২টার সময় অভিযান চালিয়ে মোঃ মনিরুল ইসলামকে  আটক করে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ।


আটক মনিরুল ইসলাম যশোরের কোতয়ালী থানার বৌলপুর গ্রামের আব্দুল হক খোকনের ছেলে। 


পুলিশ জানায়,গোপন খবর আসে এক জন মাদক ব্যবসায়ী  মাদকের  একটি চালান নিয়ে শার্শার লক্ষ্মণপুর  ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অবস্থান করছে ।এমন খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজাজ রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে  সেখানে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ একজনকে আটক করে পরে মোটরসাইকেলে তল্লাশি করে  ১ কেজি গাঁজা উদ্ধার   করে। 


শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

সোনারগাঁও টিভি,

সাম্প্রতিক সময়ে সারা দেশে করোনা মহামারী, কোভিড-১৯ সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।



এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

স্বাস্থ্য বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শুক্রবার (২৫ জুন) রাতে এ তথ্য গণমাধ্যমকে জানান।


এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।



সোনারগাঁও টিভি,

নারায়ণগঞ্জ জেলার  সোনারগাঁয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও পৌর মেয়র প্রার্থী ইইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইনের আয়োজনে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।


বুধবার সন্ধায় সোনারগাঁও পৌরসভার অভিজাত রেস্তোরা রাজধানী হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম জন্মদিনকে উপলক্ষ্য করে ছাত্ররা আনন্দন উৎসবে দিনটি উদযাপন করেন।

এতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সোনারগাঁ ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফিক, এডভোকেট রবিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান হোসাইন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ শাহ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাহমুদুল হাসান, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ নেতা ভিপি রাসেল, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ নেতা কৃষ্ণ, রিপু,তুহিন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় সিকদার, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রনেতা নাঈম, তিতুমির কলেজ ছাত্রলীগ নেতা আকাশ,

সোনারগাঁ আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম আমিন, গাজী আরিফ, খলিল, সাজ্জাদ, সোনারগাঁ ড্রিমসের সাধারণ সম্পাদক তারেক প্রমুখ।


সোনারগাঁও টিভি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল ভূইয়া মামুন ও এডভোকেট মাসুমা সুলতানার এক মাত্র মেয়ে ফাইজার শুভ জন্মদিন, এ উপলক্ষে সোনারগাঁ সহ দেশবাসীর কাছে  দোয়া চেয়েছেন মামুন দম্পতি। 


সোনারগাঁও টিভি,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আওয়ামীলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা বুধবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তেলন করেন। পরে সকাল সকাল ১০ টায় সোনারগাঁ উপজেলা চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির  আহবায়ক এডঃ সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ন আহবায়ক  সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমসহ  আহবায়ক কমিটির সকল সদস্য বৃন্দ৷


উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, মহামারি করোনার কারণে দেশের করোনা সংক্রমণ কমিয়ে আনার লক্ষ্যে আমারা দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গতবারের মতো এবারও সীমিত পরিসরে দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget