দৈনিক মুক্ত বাংলাদেশ অনলাইন পোর্টালে,ইব্রাহিম খলিলের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন,
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক ইব্রাহিম খলিল।
এক প্রতিবাদ লিপিতে ইব্রাহিম খলিল বলেন।
সত্য গোপন করে এবং যথার্থতা যাচাই না করে আমার সম্পর্কে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা আমাকে দেশ ও দেশের বাহিরে হেয় প্রতিপন্ন করেছে এবং এর মাধ্যমে আমার সম্মানহানি করা হয়েছে।
আমাকে জড়িয়ে যে মিথ্যা খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
সামাজিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ।
আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
ইসলাম পুর গ্রামের আবদুল কালামের ছেলে ইকবালের সাথে আমার কোন প্রকার কথা বা ঝগড়া বিভেদ কিছুই হয়নি,
প্রকৃত ভাবে এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি একজন ব্যবসায়ী মানুষ ও বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শকে ভালবাসি বঙ্গবন্ধুকে ভালোবাসি,
আমার ওপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পন্ন উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার মানহানি হয়েছে বলে আমি মনে করি,তাই আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

Post a Comment