নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯ই মার্চ মঙ্গলবার বিকেল ৩০ টায় সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জিন্নাহর বঙ্গবন্ধু পাঠাগার মাঠে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
জাহিদ হাসান জিন্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল।
বিশেষ অতিথি হিসাবে , সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া,
ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের
যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরজাহান, সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার,স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়নের আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ।



Post a Comment