Latest Post

 সোনারগাঁও টিভি ২৪.

 নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। 

রাজধানীর স্কয়ার হাসপাতালে সাতদিন চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আজ শনিবার বাসায় ফিরেছেন বলে তার পারিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।



সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের এই নেতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তাদের মূল্যবান সময় নষ্ট করে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন এবং রোগমুক্তি কামনা করে যারা দোয়া-মিলাদ মাহফিল করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।


গত শনিবার (২৩ জানুয়ারি) সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে স্বজনরা চিকিৎসার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করেন।

সোনারগাঁও টিভি ২৪.কম


ইকরামুল ইসলাম বেনাপোল   প্রতিনিধি: ‘লাগলে নিয়ে যান, থাকলে দিয়ে যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে বেনাপোলে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল, মাস্ক ও খাবার বিতরণ করা হয়।



শনিবার সকাল ১১ টায় বেনাপোল তালশাড়ি দারুল উলুম কওমি মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল, খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে। দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর সভার প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু। বাদল নার্সারির পরিচালক বাদল হোসেনের সঞ্চলনায় ৫০জন এতিম শিক্ষার্থীদের হাতে খাবার,মাস্ক ও কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুকুমার দেবনাথ,ইউনিয়ন যুবলীগ নেতা সাহেব আলী,হারুনুর রশিদ,মোকলেছুর রহমান মুকুলসহ আরো অনেকে।

সোনারগাঁও টিভি ২৪.কম

নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় রয়েছে সরকার নির্ধারিত ২টি বালু মহাল। 'চররমজান সোনাউল্লাহ-৬ ও আনন্দ বাজার বালু মহাল।

প্রতি বছর নারায়ণগঞ্জ জেলা প্রশাসন উক্ত বালু মহাল গুলি বৈশাখ মাস হইতে চৈত্র মাস পর্যন্ত একসনা ইজারা দিয়ে থাকেন। বাংলা ১৪২৫ সালে আনন্দ বাজার বালু মহাল প্রায় ৪০ লক্ষ টাকা ও ১৪২৬ সালে ৮০ লক্ষ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। অপরদিকে চররমজান সোনাউল্লাহ-৬ বালু মহালের কোন ইজারাদার পাওয়া যায়নি।

করোনার কারনে চলতি বছর ১৪২৭ বাংলা সালে কোন ইজারাদার দরপত্রে অংশ গ্রহণও করেনি। তাই প্রশাসন থেকে কাউকে নতুন করে ইজারাও দেওয়া হয়নি।এমতাবস্থায় ইজারা না থাকার সুযোগে,বর্তমানে আনন্দ বাজার বালু মহালে দিনে রাতে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে করে নদীর তীরবর্তী স্থানে দেখা দিয়েছে ভাঙন। বসবাসকারী স্থানীয় জনগন আছেন আতংকে,কখন ভিটেমাটি নদীর গহ্বরে চলে যায়। এই বিষয়ে গ্রামেবাসী খুবই উত্তেজিত। এবং ক্রমেই এলাকা উত্তপ্ত হচ্ছে। যে কোন সময় আবারও হতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।



উল্লেখ্য যে,আনন্দ বাজার বালু মহালে অবৈধ বালু উত্তোলন নিয়ে ইতিপূর্বে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে গত ডিসেম্বরে (২০১৯) জাকির হোসেন নামে একজন খুন হয়।


সরেজমিনে আজ ২৮ জানুয়ারি দেখা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের আমান গ্রুপের সামনে মেঘনার আলো ড্রেজার, মদিনার আলো ড্রেজার, নবীজির দয়া, এম এম সাহা সহ প্রায় ৮/৯ টি ড্রেজার দিয়ে বসত এলাকার সামান্যতম দূরত্বে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করছে একদল বালুসন্ত্রাসী । জানা যায় যুবলীগ নেতা নামধারী রুবায়েত হোসেন শান্তর নেতৃত্বে আল আমিন,আমির,রনি,জনি,মানিক সহ একটি সিন্ডিকেট দিনে রাতে চব্বিশ ঘণ্টা উল্লেখিত বালুমহাল থেকে বালু চুরি করে নিয়ে যাচ্ছে। বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান,আমি বারবার প্রশাসনকে জানানোর পরেও প্রশাসন উক্ত বালু উত্তোলন বন্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না। এলাকাবাসী জানান প্রতিদিন ১৫০ হইতে ২০০ টি ভাল্কহেডের মাধ্যমে এখান থেকে বালু অবৈধ ভাবে উত্তোলন করে নিয়ে যাচ্ছে বালু দস্যুরা,রাজস্ব হারাচ্ছে সরকার।আর নদী গহ্বরে বিলীন হয়ে যাচ্ছে ভিটে সহ শতশত বসতবাড়ি। 


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কে ফোন করে জানতে চাইলে তিনি জানান,শুনেছি অবৈধ ভাবে বালু উত্তোলিত হচ্ছে,এর কোন সুযোগ নেই। ব্যাবস্থা নিচ্ছি, 

স্থল ও নৌ-পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। আমরা অভিযান পরিচালনা করে ব্যাবস্থা নিবো।

সোনারগাঁও টিভিঃ

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই  উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, আহবায়ক কমিটির সদস্য ডাক্তার বিরু’র মাতা মানোয়ারা বেগম ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দারের ছোট ভাই স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু সিদ্দিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 



সোমবার বিকালে সোনারগাঁও উপজেলাস্থ জেলা অডিটোরিয়ামে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ মিলাদ মাহফিল ও শোক সভার আয়োজন করেন। সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদের সভাপতিত্বে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কমিটির সদস্য ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, জাহাঙ্গীর হোসেন, আবু খাঁন, সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, উপজেলা সাধারন সম্পাদক রাসেল মাহমুদ,  আওয়ামী লীগ নেতা শাহিন আলম, শাহবুদ্দিন প্রধান, মাসুম বিল্লাহসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

 



ইকরামুল ইসলাম   বেনাপোল প্রতিনিধি  : দীর্ঘদিন ধরে সড়কের ধারে একাকী পড়ে আছে মনিকা নামের এক মা। জরাজীর্ণ শরীরে নেই কোন বলশক্তি। শীতার্ত আবহাওয়ায় খোলা আকাশের নিচে জবুথবু হয়ে শুয়ে থাকা মনিকার গায়ে নেই কোনো গরম কাপড়। 

খাবারের নির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় অনাহারে থাকে অধিকাংশ সময়। 

কেউ কোনো খাবার দিলে তা একটু খেয়ে একটু বাঁচিয়ে রাখেন তিনি। খাবার না থাকলে কখনো না খেয়ে কখনো খালে বিলে কিংবা ডোবা জলাশয় থেকে ছোট ছোট কাঁকড়াও খেতে দেখা যায় তাকে। 

বলছিলাম যশোরের শার্শা উপজেলার এক বৃদ্ধ মায়ের কথা। বেনাপোল বাইপাস সড়ক বেয়ে কিছুদূর এগিয়ে গেলে চোখে পড়বে এই বৃদ্ধ মাকে। এলাকাটি ভবারবেড়ের শেষাংশে পড়েছে। সড়কের দুই ধারের আবাদি জমির বুক চিরে বয়ে যাওয়া সড়কটির খুব কাছেই মনিকা নামের এই মায়ের চাহনি ঠিকঠাক দেখেনি কেউ। 

সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউ। দিগন্তজোড়া মাঠ প্রান্তে অপলোক চেয়ে থাকা মায়ের নির্বাক চাহনি কারো মন না কাড়লেও থমকে গেছে ১৪ বছরের মাহামুদুল্লাহ নামে এক যুবক। সহায় সম্বলহারা গৃহহীন এই মমতাময়ী নারীর অসহায়ত্বের একটি ছবি শেয়ার করে শার্শার কৃতি সন্তান দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের ফেসবুক ম্যাসেঞ্জারে। 

যেখানে দেখতে পাওয়া যায় মনিকা রানী  কাঁকড়া ধরে একটি পাত্রে সেগুলি আগুনে পুড়িয়ে খাচ্ছে। উদ্ভাবক মিজানের সাথে মাহামুদুল্লার ফেসবুকে এ্যাড থাকলেও চেনাজানা নাই একে অপরের সাথে। 

একটি পোষ্টে পরিচয়, তারপর মিজানকে নিয়ে গেলো সেই বৃদ্ধ মায়ের কাছে। উদ্ভাবক মিজান বৃদ্ধ মাকে দেখতে সাথে নিয়ে গেলেন রান্না করা খাবার, কিছু শুকনা খাবার এবং শীত নিবারনের জন্য কম্বল। 

শুধু তাই নয়, নিজ হাতে মনিকা রানীকে খাবার খাওয়ায়ে দিলেন তিনি। বৃদ্ধ অসহায় এই মাকে একটু ভাল ভাবে রাখা এবং আজীবন খাবার খাওয়ানোর জন্য আশ্বস্ত করেন মিজান। এসময় মিজান ওই মাকে খাওয়ানোর সময় তার অসহায়ত্বের কথা ভেবে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।  

উদ্ভাবক মিজান এসময় বলেন, মনিকা রানী নামের এই বৃদ্ধ মা দীর্ঘ তিন থেকে চার মাস যাবত এভাবে রাস্তার ধারে খোলা আকাশের নিচে একাকি রাত্রি যাপন করে আসছে। এতোদিনে আমার নজরে আসেনি। 

আজ যখন নিজের চোখে এসে তাকে দেখলাম আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। 

আজ থেকে তার সমস্ত দেখভাল আমার। আমি ধন্য তার মুখে এক লোকমা খাবার তুলে দিতে পেরেছি। সমাজের বিত্তশালী ব্যক্তিদের কাছে জোরদাবি জানাচ্ছি। 

সকলে যেন এমন মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার জন্য মানবিক আবেদন করছি। এসময় উদ্ভাবক মিজানের সাথে ছিলেন নাভারণ ফ্রি খাবার বাড়ির পরিচালক বাদল হোসেন, তরুণ সমাজ সেবক কিশোর মাহামুদুল্লাহ এবং সাংবাদিক জসিম উদ্দিন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

 



নিজস্ব প্রতিবেদক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। 


(১৩ ই জানুয়ারি) বুধবার রাত্র ১১.২০ মিনিটে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকাধীন উপজেলার জামতলা টু বালুন্ডা  পাঁকা রাস্তার উপর থেকে সবুজ হাসানকে ৩৭৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার সহ আটক করা হয়। 


আটককৃত মাদক পাচারকারী ঝিকরগাছা থানার সোনাকুড় ময়রাপাড়া গ্রামের তবিবুর রহমানের ছেলে।


এই বিষয়ে নাভারণ সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন মুজিব বর্ষ কে সামনে রেখে আইজীপি মহোদয় যে নির্দেশনা আছে যে জনগণের পুলিশ হতে আমাদের আইজীবি মহোদয় নির্দেশনা দিয়েছে দ্বিতীয় নির্দেশনা হচ্ছে মাদক নির্মূল করা সেই মাদক নির্মূল করার লক্ষ্যে একটি শার্শা থানার পুলিশ আইজিপি মহোদয় নির্দেশে এবং যশোর জেলার পুলিশ সার্বিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget