Latest Post

সোনারগাঁও টিভি24,

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় ইট বহনকারী টলির চাপায় নজরুল ইসলাম (৬৩) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।


বুধবার (১০ মার্চ) দুপুরে নিজ বাড়ি থেকে রওনা দিয়ে বাজারে আসার পথে বেনাপোল বন্দরের ছোটআঁচড়া মোড় নামক এলাকায় পৌঁছালে এ দূর্ঘটনা ঘটে। এদিকে বাবার মৃত্যুর খবর শুনে ঘটনা স্থলে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী মামুনুর রহমান।

নিহতের ছেলে মামুনুর রহমান ও  গ্রামবাসী জানান,  ব্যক্তিগত কাজে তিনি বাড়ি থেকে বের হয়ে বেনাপোল বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বেনাপোল বন্দরের ছোটআঁচড়া মেড়ে পৌঁছালে চৌধুরী ইট ভাটার একটি দ্রæতগামী টলি তাকে চাপা দিলে নজরুল ইসলাম গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। গুরুত্বপূর্ণ এ মহাসড়কে অবাধে মাটি ও ইট বহনকারী যানবাহন চলাচল প্রতিরোধে প্রশাসনের কোন নজরদারী না থাকায় প্রায় এমন দূর্ঘটনায় মানুষ নিহত ও আহতের ঘটনা ঘটছে।


বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় টলি জব্দ করা হয়েছে। ঘাতক চাকলকে আটকের চেষ্টা চলছে। #

সোনারগাঁও টিভি24,

ইকরামুল ইসলাম যশোর প্রতিনিধি 

মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় শার্শা মধ্যে পাড়া ৫তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা, মাওলানা হাফেজ ক্বারি আজিজুল আল কাউসারকে ফুল দিয়ে বরণ করে নেন সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু ও প্রধান অতিথি কে ব্যাস পরিয়ে দেন, আসাদুজ্জামান আসাদ সাংগঠনিক সম্পাদক, শার্শা উপজেলা আওয়ামীলীগ। ও সভা কমিটির পক্ষ থেকে ব্যাস পরিয়ে দেন আসাদুজ্জামান আসাদ কে ।



এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ আসাদুজ্জামান বাবলু সাবেক ভাইস চেয়ারম্যান শার্শা উপজেলা পরিষদ যশোর। প্রধান বক্তা, মাওলানা হাফেজ ক্বারি আজিজুল আল কাউসার খতিব বাইতুল ফালাহ মসজিদ মিরপুর-০১ ঢাকা, আলোচক বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং আন্তর্জাতিক মুফাসসির কুরআন জাতীয় পুরস্কারপ্রাপ্ত। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আরিফুল ইসলাম হাওলাদার ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রভাষক কাবিলনগর নসরুল আলিম মাদ্রাসা চুয়াডাঙ্গা, আলোড়ন সৃষ্টিকারী ও সুমিষ্টভাষী তরুণ বক্তা ।


 তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোঃ আশরাফুল আলম ইমাম ও খতিব, শার্শা বায়তুল মামুর জামে মসজিদ শার্শা যশোর।  বিশেষ আর্কষণ, খ‍্যাতনামা ইসলামিক সঙ্গীত শিল্পী, মোহাম্মদ আলী জিন্নাহ বাহার কালচারাল শিল্পীগোন্ঠী, ঢাকা। মাহফিল পরিচালনা করেন, মোঃ তুহিনুর রহমান তুহিন ইউপি সদস্য, ৪ নং ওয়ার্ড, ১০নং শার্শা ইউনিয়ন পরিষদ। সার্বিক পরিচালনায় জনাব,মোঃ আসাদুজ্জামান আসাদ সাংগঠনিক সম্পাদক, শার্শা উপজেলা আওয়ামীলীগ এবং এমপি মহোদয়ের বিশেষ সহকারী। 

সভাপতিত্ত্ব করেন, মোঃ সাজেদুর রহমান সুমন,  সাংগঠনিক সম্পাদক, বেনাপোল ট্রন্সপোর্ট এজেন্সি মালিক সমিতি, যুগ্ম আহবায়ক যশোর, জেলা বাস মালিক সমিতি, আয়োজনে শার্শা মধ‍্যপাড়া বায়তুল মামুর জামে মসজিদ কমিটি।

সোনারগাঁও  টিভি২৪, নিজস্ব প্রতিবেদক

যশোর-বেনাপোল হাইওয়ের  আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বারসহ আব্দুল ওহাব (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।


মঙ্গলবার (৯ মার্চ) বিকালে ৪টার যশোর-বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।


আটককৃত আসামি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।


বিজিবি রাত ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দুপুরে যশোরের নাভারন থেকে বেনাপোল গামি একটি ইজিবাইকে করে এক ব্যক্তি বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে ভারতে পাচারে উদ্দেশ্য বেনাপোলের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত নজরদারি বাড়ানোর পাশাপাশি  যশোর-বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে বিকেলে ৪ টার সময় সন্দেহজনক একটি ইজিবাইকে গতিরোধ করা হয়। এসময় ইজিবাইকের যাত্রীর শরীর তল্লাশি করলে তার কোমরে সেট করা ১০ টি স্বর্ণের বার পাওয়া যায়। এবং তাকে আটক করা হয়।



যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সেলিম রেজা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। এবং উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ৮০ লাখ টাকা বলে জানান তিনি।

 নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার  সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ উদ্যোগে বঙ্গবন্ধুর  ঐতিহাসিক ৭ই মার্চ ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


৯ই মার্চ মঙ্গলবার বিকেল ৩০ টায় সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জিন্নাহর বঙ্গবন্ধু পাঠাগার মাঠে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।



 জাহিদ হাসান জিন্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল।


বিশেষ অতিথি হিসাবে , সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া,

ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের 

 যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, 


নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরজাহান, সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার,স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ প্রমুখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন  সনমান্দি ইউনিয়নের  আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ। 


 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

আটককৃত ডাকাত সামসুল ইসলাম সেলিম (৩৫) উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর গ্রামের সানোয়ার মিয়ার ছেলে, ইয়ানবী (৩৯) একই এলাকার মৃত আ: সামাদ মিয়ার ছেলে ওমো: শাহীন মিয়া গাইবান্ধা জেলার সুনামগঞ্জ সুমানগঞ্জ জেলার কানি চরিতাবাড়ীর লতিফ মিয়ার ছেলে।

এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে মেঘনা শিল্পাঞ্চলের নিউ টাউন এলাকার হযরত মিয়ার পুকুর পার্শ্বে দুলার মিয়ার পতিত জায়গায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে কালে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।  এসময় তাদের কাছ থেকে ১টি লোহার তৈরী ছোরা, ১টি টর্চ লাইট, ১টি লোহার তৈরী হাতুরী, 


১টি কালো রংয়ের ব্যাটন লাঠি, ও ১টি টর্চ লাইট উদ্ধার করা হয়। তিনি আরো জানান প্রাথমিক জিঞ্জেসাবাদে আটককৃতরা শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিক, মহাসড়ক ও শাখা সড়কগুলোর বিভিন্ন যানবাহনে দীর্ঘদিন যাবত ডাকাতি করে আসছে। ডাকাত আটককের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়নগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁও টিভি২৪,

ঐতিহাসিক ৭ই মার্চ স্বাধীনতার ভাষণ  উপলক্ষে ও বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ  করায় বাংলাদেশ পুলিশের উদ্যেগে ও সোনারগাঁও থানা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপনের আয়োজন করেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (৭ মার্চ) বিকালে এই আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়




ঐতিহাসিক ৭ই মার্চ ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ ও মহান স্বাধীনতা অর্জনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও সাহসীকতা নিয়ে বক্তব্য রাখেন। 


সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আক্তার হোসেন (ঢাকা রেঞ্জ)।


সোনারগাঁও থানার (ওসি তদন্ত) খন্দকার তবিদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ টিএম মোশারফ (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহম্মেদ (প্রভিশনাল), সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,


উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাহমুদ বাবু, , বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হা-মীম সিকদার শিপলু, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু।

এছাড়া সোনারগাঁও থানার দায়িত্বরত সেকেন্ড অফিসার এসআই পঙ্কজ কান্তি সরকার, এস আই রাকিবুল ইসলাম, তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ, মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল একটি অগ্নিশলাকা যা প্রজ্জ্বলিত করেছিল মুক্তিযুদ্ধের ঐ দাবানলের যার সামনে টিকতে পারেনি শক্তিশালী পাকিস্তানী সেনাবাহিনী এবং তাদের এ দেশীয় সহযোগিরা। ১৯৭১-এর ৭ই মার্চ থেকে ২৫শে মার্চ এই ১৮ দিনে এই ভাষণ বাংলাদেশের সাত কোটি মানুষকে প্রস্তুত করেছে মুক্তির সংগ্রামে – স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। এসময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষে পুলিশের ভূমিকার কথা তুলে ধরেন। সবশেষে কেক কেটে আনন্দ উদযাপনের করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। কোরআন তেলাওয়াত পাঠ করেন, হাফিজ আব্দুল লতিফ।

উল্লেখ্য, গত ২২-২৬ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) বৈঠকে বাংলাদেশকে এলডিসি উত্তরণের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। সাধারণত সিডিপির চূড়ান্ত সুপারিশের ৩ বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়। 


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget