Latest Post

সোনারগাঁও টিভি,

ঈদ সামনে রেখে সৌদি প্রবাসী শহিদুল ইসলাম মুন্সির নিজ অর্থয়ানে ও পরিবারের উদ্যোগে নিম্ন আয়ের ও অসহায় গরিব মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ।



নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মঙ্গলেরগাঁও গ্রামের এম এ সালামের বড় বোনের ছেলে সহিদুর ইসলাম মুন্সি প্রায় দীর্ঘদিন সৌদি আরব  বসবাস করেন, 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৩শত অসহায় পরিবারের মাঝে 

নগদ টাকা বিতরণ করা হয়।

এর আগে সহিদুর ইসলাম মুন্সির  পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ও শীতার্তদের মাঝে আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়।


ঈদ সামনে রেখে গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী ও বিতরণ করা হয়। 





সমাজ সেবক ও সৌদি আরব প্রবাসী সহিদুল ইসলাম, ভবিষ্যতে আমাদের  কর্মপরিধি আরো বিস্তৃত করার আশা প্রকাশ করে বলেন, ‘অন্যের জন্য বাঁচো’- এই প্রতিপাদ্যকে ধারণ করে,


 আমার  মূল লক্ষ্য সমাজের প্রান্তিক পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। তাই রমজান মাস উপলক্ষে অসহায় ও হতদরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আগামীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবান মানুষদের সংহতির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন 

১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ সালাম ভূঁইয়া . মোঃ আলআমিন ও মোঃ তাইজদ্দিন মুন্সি.। 

সোনারগাঁও টিভি,

দ্বিতীয়বারের মতো সন্তানের গর্বিত পিতা-মাতা হলেন দেশের জনপ্রিয় শাটলার দম্পত্তি এনায়েত উল্লাহ খান-এলিনা সুলতানা খান। রাজধানীর বনশ্রীর ফরাজী হসপিটালে আজ বিকেল ৫টায় ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন দেশের এক নম্বর নারী ব্যাডমিন্টন খেলোয়াড় এলিনা খান। মা এবং ছেলে উভয়ই সুস্থ আছেন বলে জানিয়েছেন এলিনার হাসবেন্ড দেশসেরা কোচ (বাংলাদেশ জাতীয় দল ও পুলিশ দলের কোচ), সাবেক তারকা খেলোয়াড় এনায়েত উল্লাহ। এই দম্পত্তির আরশি খান নামে ৮ বছরের এক কন্যা সন্তানও রয়েছে

হসপিটালে সন্তান জন্মদান বিষয়ে ভীষণ রকমের চিন্তিত ছিলেন এনায়েত উল্লাহ। করোনার মধ্যে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে এক প্রকার ভয়ই পেয়েছিলেন। তবে ফরাজী হসপিটালের ব্যবস্থা এই দম্পত্তির মনে ধরে। বিশেষ করে হসপিটালের মালিক ইমন ফরাজী তাদের সব ধরনের সহযোগিতা করেন। এ কারণে হসপিটালে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এনায়েত উল্লাহ-এলিনা দম্পত্তি।


পুত্র সন্তানের পিতা হওয়া প্রসঙ্গে এনায়েত উল্লাহ খান জানান, পিতা হওয়ার আনন্দ আসলে ভাষায় প্রকাশের নয়। ৮ বছর আগেই আল্লাহ পাক আমাকে সেই সুখ দিয়েছেন। ৮ বছর আগে কন্যা সন্তানের পিতা হয়েছি; আজ পুত্র সন্তান পেলাম। আল্লাহর কাছে অশেষ শোকরিয়া। মা-ছেলে উভয়ই ভালো আছেন। ডাক্তারদের বিশেষ ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে ফরাজী হসপিটালের মালিক ইমন ভাইকে। ওনি আমাকে অনেক সহযোগিতা করেছেন।


এনায়েত উল্লাহ খান আরো যোগ করেন, ‘আমি এবং এলিনা অনেকদিন ধরে ব্যাডমিন্টনের সঙ্গে আছি। জানি এই অঙ্গনে আমাদের শুভাকাঙ্খির অভাব নেই। আমি সবার কাছে অনুরোধ করব সবাই আমার স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি।

 


সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নে নিজ গ্রামে আওয়ামীলীগ নেতা গোলাম হাফেজ নাসিম এর পক্ষ থেকে ঈদ উপহার দিলেন:-শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আবু কাউসার আহমেদ।

এসময়ে উপস্থিত ছিলেন, ফিরোজ আহমেদ মেম্বার, সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তিলীগ  এর সাংগঠনিক সম্পাদক মাফিজুল ইসলাম লাদেন, সনমান্দী ইউনিয়ন বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের সভাপতি রাজিম আহমেদ, আলি হোসেন প্রমুখ।

আবু কাউসার আহমেদ  বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক ছাত্রনেতা গোলাম হাফিজ নাসিম চাচার পক্ষ

ঈদ উপহার দিয়েছি।  আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণের খেদমত করে যাচ্ছে , আমরা সকলে আমরা পারস্পরিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিৎ। অতীতেও জনগনের পাশে আমরা ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতে থাকবো, ইনশাআল্লাহ।

মহামারী পরিস্থিতি যতদিন থাকবে ততদিন অসহায় মানুষের মাঝে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সোনারগাঁও টিভি,

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মরহুম জাহিদ হাসান বাবুর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়ার আয়োজন করা হয়, 



আজ ৭ ই মে শুক্রবার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউ টাউন এলাকায় সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসিফ আহমেদ আনিস এর উদ্যোগে এবং বন্ধুর প্রতি ভালাবাসা, সহমর্মিতার প্রকাশ হিসাবে ও পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে, মৃত জাহিদ হাসান বাবুর আত্মার  রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়, উক্ত দোয়া পরিচালনা করেন ইসলাম শপিং সেন্টার মসজিদের ইমাম মাওলানা মোঃলোকমান হোসাইন, 


এ সময় পিরোজপুর ইউনিয়নের আ'লীগের নেতা ও  ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীসহ আশেপাশের মুসল্লি ও বিভিন্ন শ্রেণি পেশার  থেকে শুরু করে ব্যবসায়ীদেরকে নিয়ে ইফতার এর ব্যবস্থা করা হয়, ও মেঘনা ঘাট এলাকায় প্রতিটি দোকানে দোকানে ইফতার সামগ্রী বিতরন করা হয়।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ আনিস,সোনারগাঁ থানা যুবলীগ নেতা সাজিদ মাহবুব,


 রাজীব, ইউপি যুব লীগ নেতা  সারোয়ার, হাজী সুমন,মজিবর, লিয়াকত,সিপন,আবু কালাম, কামাল ভান্ডারী,শামীম,

 সোনারগাঁ থানার ছাত্র লীগের কার্যকারী সদস্য রুবেল আহমেদ, 

পিরোজপুর ইউনিয়নের ছাত্র লীগ নেতা কমল হক,অনতু,ফজলে রাব্বি, রিফাত,রবিউল, ইরফান আহমেদ, সজল,জয়,প্রদীপ,ইমু,গালিব, আল আমিন,কবির,নাঈম,সাব্বির,অনিক,শাহ জালাল,কাইয়ুম,হোসাইন, সিয়াম,আরমান,রহিম, রাসেল,লিটন,রিপন,দিন ইসলাম,সহ

সোনারগাঁও টিভি,

যশোর :  যশোরের শার্শায় 

আব্দুল মালেক (৪৫) নামে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। 



বৃহস্পতিবার (৬ মে) সকালে শার্শা থানা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। 

আটক আব্দুল  মালেক শার্শা থানার গিলাপোল গ্রামের নুরুল ইসলামের ছেলে।


পুলিশ জানায়, গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে, এমন খবরে শার্শা থানার এএসআই পিকুল হোসেন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। 


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আসামিকে যশোর আদালত পাঠানো হয়েছে। #

সোনারগাঁও টিভি,

সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শম্ভুপুরা  ইউনিয়নের চেয়ারম্যান পার্থী  মাহাবুব হোসেন সরকারের জন্মবার্ষিকী উপলক্ষে

আজ ৫ মে রোজ বুধবার সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত   সোনারগাঁও টিভির বার্তা কার্যালয় আনন্দঘন পরিবেশে ও কেটে  তার জন্মদিন পালন করা হয়।


এই সময় মাহবুব হোসেন সরকার এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে   তথা শম্ভুপুরা ইউনিয়ন বাসীর কাছে দোয়া চান, এলাকা বাসির সুখ দুঃখে যেন, সব সময় তাদের পাশে এসে দাঁড়াতে পারেন, এবং তাদের সেবায় নিয়োজিত থাকতে পারেন,  তিনি আরও বলেন আমি শম্ভুপুরা এলাকাবাসীর কাছ থেকে কিছু নিতে আসি নাই আমি শম্ভুপুরা এলাকাবাসীকে কিছু দিতে আসছি, দল-মত নির্বিশেষে আমি সবার কাছে দোয়া চাই,

সময় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়নের ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, পলাশ, রনি, সজীব, এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন অপেশাদার জনসাধারণ। 


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget